নরসিংদীতে অর্ধশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত, নরসিংদী। আজ রোববার সকালে শহরের পূর্ব ব্রাক্ষন্দী নামা পাড়া এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ঈদের সেমাই,চিনি,নারিকেল,দুধ,কিচমিচ দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার ভূমি অধিগ্রহণ কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. পারভেজ মল্লিক, আবেদ টেক্সটাইলের পরিচালক মাহাবুবুর রহমান মনির, আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, যে কোন ধরনের দূর্যোগে আলোকিত নরসিংদী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের এ করোনা মহামারিতে সংগঠনটি প্রথম থেকে আজ অবদি মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিচ্ছে। আশা করি আমাদের শেষ পর্যন্ত আমরা মানুষের পাশে থাকব।





