জাতীয়

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২২

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুজন সদস্য হলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন বঙ্গভবন।

এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন‌্যান‌্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads