সারা দেশ

নিলয় সভাপতি, দোলনকে সম্পাদক ঘোষণায় কলাপাড়া সাংবাদিক ক্লাবের কমিটি গঠন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২২

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ অর্জনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল ফ্রেন্ডস পার্ক ইন কুয়াকাটায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে এসময় (ভার্চুয়ালী) বক্তব্য প্রদান করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মহিব্বুর রহমান এমপি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য এ্যাড. গোরফান বিশ্বাস পলাশ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাহিদ রিপন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি- মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোঃ নাসির উদ্দীন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক - কাজী সাঈদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হোসাইন আমির, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কলাপাড়া সাংবাদিক ক্লাব সদস্য বাবু অন্তত মুখার্জি, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দোলন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোবহান হাওলাদার প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া সাংবাদিক ক্লাব সদস্য মোঃ মহিবুল্লাহ পাটোয়ারী।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মহসিন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিট  সদস্য মোঃ সুমন, বাংলা ভিশন ক্যামেরাপারসন মো: রাজুু, জাগো নিউজ ২৪.কমের কলাপাড়া প্রতিনিধি মোঃ আসাদুজামান মিরাজ।

প্রথম অধিবেশন সমাপ্তির পরে ক্লাব সদস্যদের অংশগ্রহণে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক মাতৃজগত পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি নীলরতন কুন্ডু নিলয়কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিন কলাপাড়া প্রতিনিধি মোঃ জাকির সিকদার ও দৈনিক মানবাধিকার প্রতিদিন কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক পদে  দৈনিক বাংলাদেশের খবর কলাপাড়া উপজেলা প্রতিনিধি দিদারুল ইসলাম দোলন ঢালী, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক দিন প্রতিদিন পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম ও দৈনিক আমাদের বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি এ এস এস সোবাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তা কলাপাড়া প্রতিনিধি মোঃ আবু জাফর প্রদীপ,  অর্থ ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক দক্ষিণের কাগজ পটুয়াখালী ব্যুরো প্রধান শান্তনু হাওলাদার, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক দক্ষিণের কাগজ মহিপুর থানা প্রতিনিধি সুরজিৎ রায়, সদস্য দৈনিক বর্তমান দিন মহিপুর থানা প্রতিনিধি এড. গোলাম মোস্তফা, দৈনিক ভোরের পাতা কুয়াকাটা প্রতিনিধি মোঃ আরিফ বিল্লাহ নাসিমকে নির্বাচিত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও আয়না, নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন বলে আমরা সকল খবর আমরা যথাসময়ে জানতে পারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads