নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৯২৫ পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নেত্রকোনা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৯২৫ পরিবার

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন, ২০২১

নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান  কার্যক্রমের (২য় পর্যায়) এর উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের নেতৃত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন 'মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।এ লক্ষ্যে আমরা জেলার প্রত্যেকটি উপজেলায় চুলচেরা যাচাই-বাচাই শেষে একদম নিখুঁতভাবে গৃহ প্রদানের চেষ্টা করেছি।মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 'ক' শ্রেণীর ২য় পর্যায়ে জেলায় মোট ৯২৫টি ঘর প্রদান করা হবে।এর মধ্যে  উপজেলা ভিত্তিক নেত্রকোণা সদরে হিজড়া সম্প্রদায়কে ৮টি প্রতিবন্ধীদেরকে ৪টি মোট ৬৪ টি,কেন্দুয়া উপজেলায় হিজড়া সম্প্রদায়কে ৭ টিসহ মোট ৫৬টি, দুর্গাপুর উপজেলায় হিজড়া সম্প্রদায়কে ৩টি প্রতিবন্ধীকে ১টিসহ মোট ৪৫ টি,পুর্বধলা উপজেলায় প্রতিবন্ধীদেরকে ৫ টিসহ মোট ২০ টি,কলমাকান্দা উপজেলায় প্রতিবন্ধীদেরকে ১৫ টিসহ মোট ৫৫ টি,মোহনগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদেরকে ৪ টিসহ মোট ১০৫টি,আটপাড়া উপজেলায় প্রতিবন্ধীরকে ১০ টিসহ মোট ৫০ টি,মদন উপজেলায় হিজড়া সম্প্রদায়কে ৬ টি প্রতিবন্ধীরকে ১০ টিসহ মোট ১০৫ টি,বারহাট্টা উপজেলায় প্রতিবন্ধীরকে ৬ টিসহ মোট ২৫ টি,খালিয়াজুরী উপজেলায় প্রতিবন্ধীরকে ১০ টিসহ মোট ২৪ টি ঘর প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট ২য় পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads