নোবিপ্রবির ভর্তি কার্যক্রম শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

নোবিপ্রবির ভর্তি কার্যক্রম শুরু

  • নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি  শুরু হয়েছে। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভর্তি  উদ্বোধন কার্যক্রম শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা,রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রমুখ।

রোববার 'এ' ইউনিট ২৯৮ আসনের বিপরীতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়।  আগামীকাল 'বি' ইউনিটের ১৬৫ আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads