সারা দেশ

নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর মাইজদী উপজেলায় ১৪৪ ধারা ভেঙে সাংসদ একরামের সমর্থকদের মিছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ লাঠিচার্জ করেন।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে এই ধারা ভেঙে মিছিল বের করা হয়। এর আগে নোয়াখালীর মাইজদী উপজেলায় আওয়ামী লীগের ৩ পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের সুধারাম মডেল থানাধীন মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এ আদেশ জারি থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, একই দিন ৩ পক্ষের কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads