সারা দেশ

পদ্মায় নৌকাডুবি: সন্ধান মেলেনি নিখোঁজ চার শ্রমিকের

  • ''
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান মেলেনি। তাদের খোঁজ না পেলেও উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস বলছে, ভরা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ১৬ জন শ্রমিকের মধ্যে ১২ শ্রমিক সাঁতরে পাড়ে গেলেও নিখোঁজ ছিলেন চারজন। রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ থাকা শ্রমিকেরা হলেন-চরমাজারদিয়াড় এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তাঁরা নিখোঁজ থাকলেও আজ সোমবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসে ডুবুরি দল।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads