আইন-আদালত

পরীমনির আবেদনে হাইকোর্টের আদেশ মঙ্গলবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির করা আবেদনের শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে ওই মামলার বিচার শুরু হয়।

গত বছরের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

র‍্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। একপর্যায়ে গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads