পাইকগাছায় ২শ গ্রাম গাঁজাসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পাইকগাছায় ২শ গ্রাম গাঁজাসহ আটক ২

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০১৯

পাইকগাছা থানা পুলিশ ২শ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার ভৈরবঘাটা আদর্শ গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে মফিজুল ইসলাম (৩৪) ও মৃত মাদার শেখের ছেলে আজিবর শেখ (৩৫)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার এসআই মহিউদ্দীন আহমেদ ও এএসআই মিরাজুল ইসলাম মিরাজ শামুকপোতা বাজার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা সহ মজিফুল ও আজিবরকে হাতেনাতে আটক করে।

ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং- ১১, তাং ৯/৫/২০১৯ ইং।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads