পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২২

শাহাদৎ হোসেন শাহ্, দিনাজপুর

দিনাজপুরে বিরামপুরে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে বিভিন্ন স্থানে অর্ধ-শতাধিক গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে ‘স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা’। বিরামপুর পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর, ভূমি অফিস ও চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে গাছে গাছে মাটির হাঁড়ির বাসা স্থাপনের মধ্যদিয়ে এক ব্যতিক্রমধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার, স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আরমান আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সামাউল আলম, প্রচার সম্পাদক উম্মে হাবিবা, অর্থ ও দপ্তর সম্পাদক ফারজানা আফরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস শাম্মী, সাহিত্য ও প্রচার সম্পাদক শামসুন্নাহার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আরমান, কার্যকরী সদস্য এশা, আব্দুল্যাহ আল মামুন, সৈকত হাসান প্রমুখ।

ইউএনও পরিমল কুমার সরকার বলেন, একদল উদ্যমী যুবক পাখিদের অনাগত ভবিষ্যত ও প্রজন্মদের স্বার্থে পাখিদের ভালোবেসে, পাখি সংরক্ষণ, শিকার, হত্যা ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, এটি একটি মহৎ কাজ। পাখির অভয়াশ্রমের মতো পজিটিভ চিন্তাধারা সবাই যদি করতে পারতেন, তাহলে আমাদের শহরটি আরো পরিবেশবান্ধব হয়ে উঠতো। তিনি বলেন, এভাবে আমাদের তরুণ সমাজ ও পাখিপ্রেমীদের পাখি রক্ষার্থে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads