পীরগঞ্জে দ্বিতীয় দিনের মতো কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে দ্বিতীয় দিনের মতো কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মে, ২০২০

রংপুরের পীরগঞ্জে ২য় দিনের মতো এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে জেলা ও উপজেলার ২৫ জন নেতাকর্মী আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রামনাথপুর গ্রামের বাবলু মিয়ার প্রায় তিন একর পাকা ধান কেটে ঘরে তুলে দেন।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে এলাকায় শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে ওই কৃষক জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কাটার সিদ্ধান্ত নেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমাদের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়য়েছেন।’

ধান কাটায় ছাত্রলীগের ২৫ জন কর্মী অংশ নেয়। অন্য কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads