পীরগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

পীরগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০১৯

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক শিশু মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার পঁচাকান্দর (কাজীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নাঈম (৭)। সে ওই গ্রামের রমজান কাজীর ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাতে কোনো এক সময় একটি বিষধর গোখরা সাপ ঘুমন্ত শিশু নাঈমের হাতে দংশন করে । সাপের কামড় শিশুটি বুঝতে পারেনি । বিষের ব্যাথায় এক সময় নাঈম চিৎকার শুরু করলে শিশুটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় নাঈমের বড় ভাই প্রিন্স টাকা আনার জন্য ঘরে গিয়ে বালিসের নীচে সাপ দেখতে পেয়ে চিৎকার করে উঠে। পরে বাড়ীর আশ পাশের লোকজন এসে সাপটিকে মেরে ফেলে ।

অপরদিকে শিশু নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads