সারা দেশ

পীরগঞ্জে হামলার ঘটনায় আরও ১০ আসামি রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০২১

রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাত্র শিবির গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা নেতা মামুন মণ্ডল ও ওমর ফারুক ওরফে সনেটসহ ১০ আসামিকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুবার রহমান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে দেওয়ার আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, পীরগঞ্জ সহিংসতার মামলায় গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। এ সময় তাদের মধ্যে রাশেদ নামে একজন স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads