সারা দেশ

পূজা উপলক্ষে চেক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিশেষ বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ চেক বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপজেলার ৪৩টি পূজামন্ডব কমিটির সভাপতি- সম্পাদকের মাঝে ১ লাখ ৫০ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।  

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিস। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন মনির, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads