নেত্রকোণার পূর্বধলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফলে উনার শরীরে করোনার পজেটিভ রির্পোট এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ তা নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। রোববার রাত ৯টার দিকে পিসিআর ল্যাবের ফলাফলে উনার শরীরে করোনার পজেটিভ আসে। এ নিয়ে পূর্বধলা মোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এর মধ্যে ৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





