পূর্বধলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মী সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মী সভা

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন, ২০২০

নেত্রকোণার পূর্বধলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মী সভা করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফ রহমান মাসুম।

শুক্রবার উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মী সভার আয়োজন করেছেন বলে সাধারণ মানুষের অভিযোগ উঠেছে। দু’য়েক জনের মুখে মাস্ক ব্যতিত অধিকাংশের মুখে মাস্ক পরা ছিলনা।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে মারুফ রহমান মাসুম বলেন, অনুষ্ঠানে চেয়ারগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। আমার টেবিলের সামনে কোন লোকজন বসতে দেওয়া হয়নি, অনেক দূরে দুরে লোকজন ছিল। তাছাড়া আমি এর আগের দিন সামাজিক দুরত্ব বজায় রাখা ঘোষণা দিয়েই অনুষ্ঠান শুরু করেছি।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক প্রোগ্রামগুলোতে এরকম একটু হয়েই থাকে। তারপরও আমাদের সচেতন থাকতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads