ফকিরহাটে কৃষকদের ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফকিরহাটে কৃষকদের ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

করোনার কারনে শ্রমিক সল্পতা প্রভার দুর করতে বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদের সমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ১টি কম্বাইন হারভেষ্টার ও ২টি রিপার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, বিপুল কুমার মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র কম্¦াইন হারভেষ্টার দিয়ে ঘণ্টায় প্রায় একর জমির ধান কর্তন ও মাড়াই এবং রিপার দিয়ে কম খরচে ঘন্টায় প্রায় এক ্একর জমির ধান কর্তন করা যায়। এতে কৃষকরা কম খরচে দ্রুত ধান ঘওে তুলতে পারবে। ফলে করোনার প্রভাবে শ্রমিক সংকটে চাষীদের ভোগান্তিতে পড়তে হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads