অপরাধ

ফতুল্লায় আলমগীর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২২

ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগরে ইট ভাটা শ্রমিক আলমগীর হোসেনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানান র‌্যাব অধিনায়ক লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তারকৃতরা হলেন- তিশা ব্রিক ফিল্ড মালিক আব্দুল আলি (৬০) ও মারুফা ব্রিক ফিল্ড মালিক ওমর ফারুক (৪৬)।

র‌্যাব অধিনায়ক জানান, নিহত আলমগীর হোসেন (৩৪) ওই দুই ইট ভাটায় লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ আসামিদ্বয়সহ আরো ৩০ থেকে ৩৫ জন মিলে আলমগীর হোসেনকে রড দিয়ে পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয়। ধাঁরালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ওইদিনই চিকিৎসাধিন অবস্থা মারা যায়। এঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

তিনি আরো জানান, নৃশংস এহত্যাকান্ডের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাছাড়া গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ও ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তাই প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ চাঞ্চল্যকর এহত্যা মামলার আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads