ফরিদগঞ্জে ১৭ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

ফরিদগঞ্জে ১৭ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

সোমবার দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাচিয়াখালী গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলেন শাচিয়াখালী গ্রামের  মামুন পাটওয়ারী (৪২) এবং চট্ট্রগ্রামের লোহাগাড়া উপজেলার  রাসেল(৩৫) ও রেজাউল করিম (২২)।

সোমবার বিকালে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) আফজাল হোসেন প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটককৃতরা  চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads