সারা দেশ

ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার  

  • ''
  • প্রকাশিত ১ মার্চ, ২০২৪

ফুলবাড়ী  (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  শুক্রবার ১ মার্চ সকালে ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে । 

জানা গেছে , বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বালাটারি এলাকায় অভিযান চালায়।  এ সময় রুবেল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে ৭ কেজি গাঁজা সহ  হাতেনাতে গ্রেফতার করেন তারা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads