ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য : চৌদ্দগ্রামে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য : চৌদ্দগ্রামে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ফেব্রুয়ারি, ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে কামাল হোসেন নয়ন নামে এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রহমত উল্লাহ মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে থানায় অভিযোগটি দায়ের করেছেন ভুক্তভোগী চ্যানেল এস টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি ও সাপ্তাহিক নয়ারবি পত্রিকার নির্বাহী সম্পাদক কামাল হোসেন নয়ন।

অভিযোগে কামাল হোসেন নয়ন উল্লেখ করেন, গত শনিবার ‘বিয়ের সব আয়োজন শেষ, বিয়ের পিঁড়িতে বসেও শ্বশুড় বাড়িতে যেতে পারলেন না তরুণী!’ শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় নয়ন। এতে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আইয়ুব আলী মজুমদারের ছেলে রহমত উল্লাহ মজুমদার তার ব্যক্তিগত আইডি থেকে নয়নকে উদ্দেশ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে। এছাড়াও রহমত উল্লাহ মজুমদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন নয়নকে দেখে নেয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads