বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২১

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। একই সময় সুস্থ হয়েছেন ১২২ জন।

করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২ জন। এরা হলেন- বগুড়া সদরের পারুল (৮৫) ও মোহাহার (৪৫)। অন্য জেলার ৫জন বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বগুড়ার ৩টি হাসপাতালে ৬জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২২ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads