বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে শিশু নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে শিশু নিহত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে, ২০১৯

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে মুনতাসিন আহম্মেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসিন গোসাইবাড়ী এলাকার সাব্বির আহম্মেদের ছেলে ও সে স্থানীয় কেজি স্কুলের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ঘরের ভিতরে টিন শেড বেড়ার সঙ্গে অচেতন অবস্থায় মুনতাসিনকে দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘরের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক লাইনের সংযোগ সৃষ্টি হবার করণে বিদ্যুৎপৃষ্ট হয় বলে জানায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads