বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা আ.লীগের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা আ.লীগের বিক্ষোভ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে ‘অপপ্রচার’ চালানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে।

আজ শুক্রবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয় নেতার্মীরা। পরে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার পাশাপশি দেশের সকল জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবী জানায়। এ কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা অংশ নেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads