সারা দেশ

কুষ্টিয়ায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহবান

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

আজ বুধবার কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন ও জেলা জাসদ আয়োজিত হাসানুল হক ইনু’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু আরো বলেন, রাজনৈতিক মোল্লা বঙ্গবন্ধু-সংবিধান-মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা তাদেরকে মাফ করা যায় না বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নাই ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads