বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফে স্থাপিত স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম পরিদর্শনে আসছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম।
এ টিমে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মোঃ শাহেদ আলী ও বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি।
আগামীকাল শুক্রবার দুপুরে বিজিবি টেকনাফ-২ ব্যাটলিয়ন সদর দপ্তরে পৌঁছবেন তারা।
মাদকের ভয়াবহ আগ্রাসন প্রতিরোধকল্পে সীমান্তে বিজিবি’র নজরদারী জোরদারকরণের উদ্দেশ্যে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম টেকনাফ-০১ এর আওতায় স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ পরিদর্শন করবেন কর্মকর্তা বৃন্দ।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩টায় টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন সদরে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি।





