সারা দেশ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাসায় চেতনা নাশক দিয়ে দুর্ধর্ষ চুরি

  • ''
  • প্রকাশিত ১৪ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরের বাসায় চেতনানাশক স্প্রে দিয়ে দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) গভির রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের জানালার গ্রীল ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরের স্ত্রী মুক্তা খানম আমলাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করেন। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত না হলে শিক্ষকরা তার বাসায় গিয়ে দেখে দরজা খোলা অবস্থায় আছে। পরে তারা স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান দম্পতিকে ঘুম থেকে ডেকে তোলেন।

মনোয়ার হোসেন টগর জানান, প্রতিদিনের মত তারা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। কোন এক সময় চোরেরা চেতনা নাশক স্প্রে দিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বিভিন্ন আসবাবপত্র তছনছ করে আলমিরাতে থাকা নগদ ২ লক্ষ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সাইদুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবন্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads