বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

বাগেরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায় কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।বুধবার সকালে শহরের ভিআইপি মোড় এলাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলুর আর্থিক সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতারণ করেন।

এ সময় ফাউন্ডেশন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, শামিম বেগ, মাওলানা জাহিদুল ইসলাম, আসাফুদৌলা জুয়েল, মো. সোহেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্যাকেটে করে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ, মাস্ক, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী গাড়িতে করে বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভার খারদ্বার, ষ্টেডিয়াম, ডেমা, দশানী, রহিমাবাদ, কান্দাপাড়া, দেপাড়া, মুলঘর, বেশরগাতী, বাদোখালী, পারনোয়াপাড়া, বিষ্ণপুরসহ বিভিন্ন এলাকার মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।

এর আগেও, লতিফ মাস্টার ফাউন্ডেশন পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সহয়তা অব্যহত থাকবে বলে সংস্থাটির কর্মকর্তারা জানান

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads