বা‌গেরহা‌টের মোরেলগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

বা‌গেরহা‌টের মোরেলগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুন, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে আলামিন শেখ (১৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। উপজেলার পিসিবারইখালী গ্রামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ফারুক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা শেষে ফেরার পথে বাড়ির সামনে বজ্রপাতে সে নিহত হয়।

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

হতদরিদ্র এ পরিবারটিতে আলামিন দিনমজুরি খেটে সংসার চালাতে সহযোগীতা করতো। মা ছাড়াও সংসারে তার আরো তিন ভাই-বোন রয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads