বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম গ্রেপ্তার

সংগৃহীত ছবি

জাতীয়

বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

কার্গো হ্যান্ডলিংয়ের অর্থ আদায় না করে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ‌্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও উপ-মহাব‌্যবস্থাপক (ডিজিএম) ইফতিখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি দল।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সকালে গ্রেপ্তারকৃত দুজনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads