বিয়ের পরদিন যুবকের আত্মহত্যা!

প্রতীকী ছবি

সারা দেশ

বিয়ের পরদিন যুবকের আত্মহত্যা!

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২০

নরসিংদীর রায়পুরায় বিয়ের পরদিন ফাঁস দিয়ে মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বটতলী খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। গত শুক্রবার (২১ আগস্ট) পরিবারের পছন্দের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। শনিবার প্রতিদিনের মতো বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে বাড়ি ফিরে সবার অগোচরে শোবার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে নিহতের ভাবি মুক্তা আক্তার দরজার ফাঁক দিয়ে দেবরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারে অন্য সদস্যদের জানান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ মর্গে পাঠায়। তবে সাদ্দামের স্বজনরা তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেননি।

আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রিয়াজ উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads