ব্রিটিশ নাগরিকের পাঠানো আইনি নোটিশের বিরুদ্ধে মামলা করে জয় পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হক। সম্প্রতি দুবাইয়ের এক আদালতের রায়ে এই জয় পান তিনি।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দুবাইয়ে বাড়ি কেনার জেরে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠায় বৃটিশ নাগরিক জেরেমি উইলিম্যান। সেই আইনি নোটিশ পেয়ে দুবাইয়ে একটি মামলা দায়ের করেন আদম তমিজি হক।
মামলায় ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়ার অভিযোগটি মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় দুবাই আদালত ১ লাখ ৪০ হাজার দিরহাম আদম তমিজি হককে ফেরত দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে কারো বিরুদ্ধে যাতে এই ধরণের মিথ্যা অভিযোগ না আনা হয় সেই বিষয়েও আদালত নির্দেশনা দেয়।





