ভালুকায় তাকওয়া ফাউন্ডেশনের সাথে মতবিনিময় ও চেক বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভালুকায় তাকওয়া ফাউন্ডেশনের সাথে মতবিনিময় ও চেক বিতরণ

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অগাস্ট, ২০২১

ময়মনসিংহের ভালুকায় তাকওয়া ফাউন্ডেশন ভালুকা শাখার সাথে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী হিসেবে ১৫টি অক্সিজেন সিলিন্ডারের জন্য চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে তাকওয়া ফাউন্ডেশনের সভাপতির হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ৫টি করে অক্সিজেন সিলিন্ডার দেয়ার প্রতিশ্রুতি দেন।

করোনা মহামারী কালীন সময়ে তাকওয়া ফাউন্ডেশন ভালুকা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার গ্রাম গঞ্জে বাড়ী বাড়ী গিয়ে করোনা রোগীদের সেবা করে আসছেন। অনেক রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে তারা বিনামূল্যে অক্সিজেন দিয়ে থাকেন। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে লাশ দাফনের সকল ব্যবস্থা তারা করে থাকেন। তাই ফাউন্ডেশনকে স্থানীয় সাংসদ ১৫টি অক্সিজেন সিলিন্ডার বাবদ করোনা রোগীর সেবার জন্য নগদ টাকার চেক প্রদান করেন।

তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ তাকওয়া ফাউন্ডেশনের নেতারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads