ভূঞাপুরে গলায় ওড়না পেচিয়ে মিতানুর রহমান প্রভা (১৫) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্নহত্যা করেছে। সে উপজেলা অর্জুনা গ্রামের খলিলুর রহমান এর মেয়ে। প্রভা অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মেয়ের চাচা আলীম মোল্লা বলেন, “প্রভার মা টাঙ্গাইলে প্রশিক্ষণে ছিলেন। প্রভা ঘরে একাই ছিল। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে প্রভাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, “আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে।”
এ বিষয়ে ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মেয়ের মামার মৌখিক অভিযোগ পেয়েছি। তিনি আরও বলেন, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।





