ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাকড!

ছবি : সংগ‍ৃহীত

সারা দেশ

ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাকড!

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০১৯

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর ব্যক্তিগত ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত থেকে তার একাউন্ট দেখা যাচ্ছেনা।

ভোলা মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন জানান এ ব্যাপারে ভোলা থানায় জিডি হয়েছে। জিডি নং ৯৯৩ তারিখ ২২/১০/১৯ । ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জার থেকে নবী করিম (সা:) সম্পর্কে কটুক্তির খবর প্রচারের পর সেখানে জনতা-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলার পুলিষ সুপারের প্রত্যাহার দাবি করে আসছেন।

গতকাল তারা এ দাবিসহ ৬ দফা দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads