মধুপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মধুপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ মে, ২০২০

পিঠের উপর টিউমার হয়ে মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নেয়ার প্রাথমিক অবস্থা থেকে কেমেথরাপি দিয়ে সেরে উঠেও শেষ রক্ষা হলো না সিএনজি চালক লিটন মিয়া (২৫) নামের এক যুবকের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। শনিবার (২ মে) বিকেলে ট্রাক সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লিটন টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ শিমলাপাড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

টাঙ্গাইল-ময়মনসিংহ রোডের মধুপুর বনাঞ্চলের থানার বাইদ বিমান বাহিনীর ফায়ার রেঞ্জ এলাকায় বিকেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সিএনজির মুখমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক লিটন মিয়াসহ দুই যাত্রীসহ লিটন গুরুতর আহত হন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার মাত্রই একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক লিটনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আরও খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথেই গভীর রাতে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads