মমেক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণের দাবীতে শিক্ষার্থীদের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মমেক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণের দাবীতে শিক্ষার্থীদের

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০২২

খোদ শিক্ষকের বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। তিনি মমেক হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন ওই চিকিৎসক। সেই শিক্ষকের অত্যাচারে কলেজ ছেড়ে চলে গেছেন ওই শিক্ষার্থী।

এ ঘটনায় ওই শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় ঘন্টাব্যাপী করেছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ সময় তারা বলেন, প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ নিয়মিত শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন। এই চিকিৎসকের কারণে আমাদের এক বড় আপু কলেজ ছেড়ে চলে গেছেন। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে তদন্তের পাশাপাশি বিচার দাবি করছি।

শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষকেই যদি এমন আচরন করেন তাহলে আমরা কোথায় যাবো। আমরা এমন শিক্ষক চাই না।

প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে উঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন । তিনি দাবি করে বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কিন্তু কেন বা কি কারণে তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছে তা আমার জানা নেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, আমি ঘটনা শুনেছি। তবে আজ আমি কলেজে নেই। অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমান হলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads