মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ মামলার নির্ধারিত তারিখে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান।
২০১৪ সালের ২৭আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪নম্বরের নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।
সেদিন এশার নামাজের পর আনুমানিক ৬থেকে ৭যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।





