মাধবপুরে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী নজরুল দম্পতি

প্রতিনিধির পাঠানো ছবিং

সারা দেশ

মাধবপুরে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী নজরুল দম্পতি

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অগাস্ট, ২০২১

“আমার দেশে প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে,শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার জীবনের স্বপ্ন”। বঙ্গবন্ধুর কথা যেন  প্রতিবন্ধী নজরুল দম্পতির জন্য বাস্তবে পরিণত হতে চলেছে।

হবিগঞ্জ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ৮ নং এলাকার শারীরিক প্রতিবন্ধী নজরুল ইসলাম ভাঙ্গা হুইল চেয়ারে বসে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগীতা নিয়ে জীবিকা নির্বাহ করতো। পা দুটি অচল। এর আগে হামাগুড়ি দিয়ে চলত। চা শ্রমিকের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণের আওতায় সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের অর্থায়নে গত ৫ মাস আগে প্রতিবন্ধী নজরুলকে একটি ঘর তৈরি করে দিয়েছে সরকার। নজরুলের বিয়ে করার কোন সম্ভাবনা ছিল না। কিন্তু নজরুল নতুন ঘর পাওয়ার পরই বিয়ের প্রস্তাব আসে। উপজেলার হরষপুর সওদাগর পাড়ার মৃত লবি মিয়ার শাররীক প্রতিবন্ধী সালমার সাথে ৩ মাস পূর্বে বিয়ে হয়।

প্রতিবন্ধী নজরুল বলেন, আগে সে রাস্তা ঘাটে পড়ে থাকত। এখন সরকারী ঘরে স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করছে। নববধু সালমা বলেন, ৩ ভাই ৪ বোন মা সহ পিতৃহারা পরিবারে তাদের ৮ জনের সংসার ছিল। পরিবারের কাছে সে ছিল বোঝা। এখন নজরুলের সাথে বিয়ে হওয়ার পর তারা এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।  প্রতিবন্ধী দম্পতি সরকারী ঘরে সুখে তাদের জীবন কাটছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে চা বাগানে প্রতিবন্ধী নজরুল দম্পতির ঘর তৈরি করা হয়েছে। এখন তারা সুখে শান্তিতে বসবাস করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, নজরুল দম্পতি সমাজের সুবিধা বঞ্চিত মানুষ। সরকার এই সব মানুষকে গৃহ তৈরি করে দিয়ে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads