নওগাঁর মান্দায় করোনা কালীন পরিস্থিতিতে বিআরডিবি’র সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মান্দার আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, করোনাকালীন পরিস্থিতিতে বিআরডিবি সদস্য ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীর মাঝে ২৩ লাখ টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, বিআরডিবির পরিদর্শক সেকেন্দার আলী, সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ প্রমুখ।





