প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার সকাল ১১টার দিকে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পৌর আ.লীগের সভাপতি হারুন-অর-রশিদ খান, সম্পাদক আলম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন শান্ত ও আজহারুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা যোগ দেয়।





