সারা দেশ

মির্জাপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০২১

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন সহশ্রাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়। প্রথমদিনে এ পরীক্ষায় অংশ নিয়েছে ৫৬৫ জন ও এইচএসসি (বিএম) বিভাগের ২৯৭ পরীক্ষার্থী। এইচএসসি (জেনারেল) অনুপস্থিত ছিলো ৭ জন। এদিন দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর উপজেলার ৮টি কলেজ থেকে বিএম বিভাগসহ সর্বমোট ৩২৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে এইচএসসি ছেলে ১২৯৭ জন ও মেয়ে ১৪১৬ জন। মির্জাপুর সরকারি কলেজ, ভারতেশ্বরী হোমস্ ও নতুন কহেলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এইচএসসি (বিএম) বিভাগ থেকে ৫৮৫ পরীক্ষার্থী অংশ নেবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ বলেন, আমরা সরকারি সকল নির্দেশনা প্রতিটি কেন্দ্র সচিবকে অবগত করেছি। পরীক্ষার্থীদের সাথে একজনের বেশি অভিভাবক না আসার আহ্বান জানাচ্ছি সকলের প্রতি। আশা করা যাচ্ছে সকল দুর্যোগ উপেক্ষা করে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো। প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads