গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শ্রীপুর পৌরশহরের জিন্নাত সুপার মার্কেটের দু’তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটদানের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ২০২২-২৩ সালের জন্য ১০ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক আমাদের সময়ের আবদুল লতিফ সভাপতি এবং দৈনিক নবরাজের জামাল উদ্দীন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর সোলায়মান মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক ভোটে নির্বাচিত হন। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা আগামী দুই বছর এ প্রেস ক্লাবে নেতৃত্ব দিবেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও শ্রীপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন নির্বাচন পরির্দশনে আসেন।
নির্বাচিতরা অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়), সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান আবির (এশিয়ান টেলিভিশন/ সকালের সময়) কোষাধ্যক্ষ জোনায়েত আকন্দ (দৈনিক সরেজমিন বার্তা ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক নূরে আলম সিদ্দিকী (দৈনিক বাংলাদেশ বুলেটিন),দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন তযু (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান বিপু (দৈনিক দেশপ্রতিদিন)।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক জনতার প্রতিনিধি আবদুস সালাম রানা। আরো দুই কমিশনার ছিলেন দৈনিক দিন পরিবর্তনের প্রতিনিধি শফিকুল ইসলাম ও দৈনিক জনসংবাদের শেখ সামসুল হক খোকা।





