সারা দেশ

মির্জাপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা সেবনকালে তিন মাদকাসক্তকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে পৌরসদরের রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে রাজিব (৩৮), পোষ্টকামুরী গ্রামের বছির উদ্দিনের ছেলে রায়হান (৩৬) ও আটিয়া মামুদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনোয়ার (৩২)।

অভিযানে টাঙ্গাইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে ৬ মাসের জেল ও ১শত করে টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতদের সাথে থাকা ইয়াবা ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads