রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরার পান্তশালায় মুজিব বর্ষের উপহার হিসেবে গৃহহীন পরিবারকে উপহার হিসেবে গৃহ বরাদ্দ পত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, রিয়াজ মুর্শেদ আহাম্মদসহ আরও অনেকে।
রায়পুরায় ২৪টি ইউনিয়নের ৬টি ইউনিয়নের চরাঞ্চলে নদী বেষ্টিত হওয়ায় নদী গর্ভে বিলীন হয়েছে অনেক গৃহহীন ও ভূমিহীন পরিবার। অসহায় জীবন যাপন করে আসছিল তারা।
ভূমিহীন ও গৃহহীন অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত চল্লিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবার।





