মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ মণ (৮ টন) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। পরে এসব জাটকা আজ সোমবার সকালে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে মাওয়া ৩ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ৩৬ ড্রামে থাকা ২০০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার আজিজুল ইসলামকে (২৯) আটক করে পুলিশ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, বরিশাল থেকে ঢাকায় ট্রাকভর্তি জাটকা ইলিশ নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া ৩ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় ৮ হাজার কেজি (২ শতমন) জাটকা ইলিশ জব্দ করি। সে সাথে জাটকা পাচারকারী ট্রাকসহ ড্রাইভার আজিজুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।





