জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম এর ব্যক্তিগত সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপ কোম্পানি লিমিটেডের সৌজন্যে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এ সকল সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথি দত্ত কানোনগো এর নিকট হস্তান্তর করেন।





