ময়মসিংহের কোতোয়ালী ও মুক্তাগাছাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৮ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার সকালে ময়মসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ হাফ ডজন মামলার আসামী ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কোতোয়ালী ও জেলার মুক্তাগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ও ৭৪ গ্রাম হেরোইনসহ ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবি’র এস আই হাবিবুর রহমান, এসআই সোহরাব আলী ’ এসআই জাকির হোসেন’ এসআই অজয় কুমার চক্রবর্তী’এসআই কামরুল হাসানের নেতৃত্বে এসব পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান ৮৮ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ১৭ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





