ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উপলক্ষে সীমিত পরিসরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে আজ মঙ্গলবার দুপুরে ৭৪টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাস জমির বন্দোবস্ত দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
সকালে ৩১বার তপোধ্বনির মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।
স্থানীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসহায় দুঃস্থ ৫৩টি পরিবারে খাস জমির দলিল ও দুর্যোগ সহনীয় প্রকল্পের ২৪টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর এবং ভিক্ষুক পূর্নবাসনের নিমিত্তে প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার কৃষ্ণনগর হাইস্কুল মাঠে জাতির পিতার স্মৃতি বিজরিত নির্মানাধীন স্মৃতিফলক স্থানে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শীব শঙ্কর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হসেন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক মাহাবুব আলম লিটনসহ স্থানীয় রাজনৈতিক সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রাতে হাইস্কুল মাঠে বর্ণিল আতশবাজি ফুটানো হয়।





