লালপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২০

নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর ১, লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যা ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, ওসি তদন্ত মনোয়রুজ্জামান, সিবিএ সভাপতি গোলাম কাওসার, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, জেলা তাঁতী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গ্রামপুলিশের লালপুর শাখার উদ্যেগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মুজিববর্ষ পালন করেন গ্রাম পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads